সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

খুলনায় পরকীয়ার জেরে মুয়াজ্জিনকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা)

Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খুলনায় পরকীয়ার জেরে মুয়াজ্জিনকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা) খুলনার ডুমুরিয়ায় মুয়াজ্জিন কারিমুল ইসলামকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের তদন্তে হত্যাচেষ্টার নেপথ্যে তার স্ত্রী মুর্শিদা বেগমের সঙ্গে গ্রেপ্তার মিন্টু বিশ্বাসের কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের ধারণা, ওই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানো কারিমুল ইসলামকে সরিয়ে দিতেই হত্যার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে।

ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই গভীর রাতে ডুমুরিয়া উপজেলার সাহস নোয়াকাটি বাজার জামে মসজিদ এলাকায়। কারিমুল ইসলাম ওই মসজিদের মুয়াজ্জিন। ওই রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানায়, ঘটনার আগে কারিমুলকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার ওপর হামলা চালানো হয়। তবে এ ঘটনার সঙ্গে কারা সরাসরি জড়িত এবং হামলার পরিকল্পনা কীভাবে করা হয়েছিল, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিন্টু বিশ্বাসকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। ৫০ বছর বয়সী মিন্টু খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার মধ্যডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা এবং জব্বার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই মিন্টু আত্মগোপনে ছিলেন। এক জায়গায় বেশিদিন অবস্থান না করে তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। কখনো ভাড়া বাসায়, কখনো অন্য এলাকায় অবস্থান করায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

শেষ পর্যন্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ডুমুরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন মির্জাপুর সড়কের একটি সেলুনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-আমিন বলেন, ঘটনার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা এবং হত্যাচেষ্টার পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


More News Of This Category