সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে সেতুর উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ।

Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে সেতুর উদ্যোগে দোয়া ও বৃক্ষরোপণ।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ১৫ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে দোয়া মাহফিল, চারা বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’-র উদ্যোগে এ মানবিক কর্মসূচি পালিত হয়।

​সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)।

​অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দিনটিকে স্মরণীয় ও মানবিক কার্যক্রমে রূপান্তর করতে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান আকাশ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) লালমনিরহাট জেলা প্রতিনিধি বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ (সরকারি নিবন্ধন নম্বর: ১৭৩/০৪) “একসাথে গড়ি নতুন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং চিকিৎসাসেবাকেন্দ্রিক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


More News Of This Category