বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুমিল্লায় ৮৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

জেলা প্রতিনিধি কুমিল্লাঃ 
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর দুইটার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা। পরে এগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category