বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম

মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।

অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে মোঃ রেজাউল করিম ১২১ পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এইচ এম মইনুল ইসলাম ৪৪ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২২১ টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত

এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় । এর আগে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারমধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।


More News Of This Category