বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুমিল্লায় ব্র্যাকের উদ্যোগে ৭৬১ জন চাষীর মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ 
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

দরিদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মাছ চাষে উৎসাহিত করতে এবং তাদের জীবিকায় সহায়তা করতে কুমিল্লায় বিনামূল্যে পোনা মাছ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার সকালে আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আরবান এরিয়ার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাসনগাছা শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম এবং সহকারী শাখা ব্যবস্থাপক ফাতেমা আক্তার।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় কুমিল্লা-২ অঞ্চলের শাসনগাছা শাখাসহ মোট ২২ টি শাখাতে ৩৩৮ জন চাষীর মাঝে তেলাপিয়া পোনা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

একইসাথে কুমিল্লা-১ অঞ্চলের ৮টি শাখায় ১২৫ জন এবং কুমিল্লা-৩ অঞ্চলের ২১টি শাখা অফিসে ২৯৮ জন চাষীর মাঝে বিতরণ করা হয়েছে।

সব মিলিয়ে কুমিল্লা ইস্ট ডিভিশনের আওতাধীন ৫১টি শাখার মাধ্যমে ৭৬১ জন চাষীর মাঝে জনপ্রতি ১০৭০ পিস করে মোট ৮,১৪,২৭০টি পোনামাছ বিতরণ করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই কার্যক্রমের মাধ্যমে ইস্ট ডিভিশন কুমিল্লা,লক্ষীপুর ও চাঁদপুরে মোট ১৯৮টি পরিত্যক্ত পুকুরকে পুনরায় মাছ চাষের আওতায় আনা হয়েছে—যা টেকসই কৃষি ও জলজ সম্পদ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীকে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা মনে করেন, মাছ দেশের গুরুত্বপূর্ণ আমিষের উৎস—এ কারণে এ ধরনের কার্যক্রম পুষ্টি ঘাটতি মোকাবেলায়ও সহায়ক হবে।


More News Of This Category