বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline :
বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ চসিক মেয়রের ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি ফেসবুক পোস্ট ঘিরে ভুল বোঝাবুঝি, সমঝোতায় সাংবাদিক-শিক্ষক ইউএনওর কার্যালয়ে বৈঠক; ভুল স্বীকার করে বিষয়টি আর না বাড়ানোর প্রতিশ্রুতি শিক্ষকরাই পারেন জাতিকে পথ দেখাতে’ শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় ইউএনও মনিরা খাতুন ইয়াবা, অনলাইন জুয়া ও মাদক সেবনের বিরুদ্ধে আরপিএমপি তাজহাট থানার অভিযান—গ্রেফতার (০৬) জন। এসএসসিতে ১১৪৬ নম্বর, সাধারণ বৃত্তিতে শাহজাদি বিজ্ঞান বিভাগে জেলা-ভিত্তিক বৃত্তির তালিকায় শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগ্রাম আজিজুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শ্বশুর কর্তৃক জামাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর ও টাকা ছিনতাই ১৫ হাজারের বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে BRAC-GUK চুক্তি স্বাক্ষর

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন

সভায় প্রধান অতিথি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি স্থাপন, নারী ও শিশুদের জন্য আলাদা প্রবেশ-প্রস্থান, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সামাজিক মাধ্যমে গুজব ও উসকানি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, শাহাবুদ্দিন আহমেদ, আতিকুর রহমান আকন্দ ফারুক, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, পৌর সচিব শ্যামল কুমার দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সম্পাদক জীবন কৃষ্ণ ধরসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।


More News Of This Category