শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline :
অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান আটক। দুর্নীতি বিরোধী সোসাইটি এর গঠনতন্ত্র টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন। লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ,এলাকায় শোকের ছায়া। রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব। গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি লালু।

কারা নির্যাতিত বিএনপি নেতা আব্দুল গফুরের গনসংযোগ

আতাউর রহমান (লিটন), পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : / ৪৪ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আতাউর রহমান (লিটন), পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

 

আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-০১ আসনে (জয়পুরহাট-পাঁচবিবি) তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, মটরসাইকেল শোভাযাত্রা, গনসংযোগ ও পথসভা করেন জেলা বিএনপির সাবেক সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।

গত আ’লীগ সরকারের দীর্ঘ ১৬ বছর একাধিক মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে তাকে। পুলিশের গ্রেফতার আতঙ্কে বহুদিন যাযাবর জীবন যাপন করতে হয়েছে এ নেতাকে। জীবনের বড় সম্পদ ও আস্থা ভালোবাসার মানুষ জন্মদাতা পিতা-মাতার মৃত্যুর সময় জানাযার নামাজেও উপস্থিত হতে পারেননি তিনি।

শনিবার দুপুরে উপজেলার শালাইপুর বাজার থেকে দলীয় নেতাকর্মী সহকারে ২’হাজারের অধিক মটরসাইকেল নিয়ে জয়পুরহাট-০১ আসনের প্রধান সড়কে শোভাযাত্রা করেন তিনি।

আরও পড়ুনঃ ১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

একটি হুক খোলা প্রাইভেট কারে সড়কের উভয় পাশে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। এসময় শোভাযাত্রা থেকে দলীয় কর্মীরা শ্লোগান দেয় শহীদ জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট এবং আব্দুল গফুরের সালাম নিন ধানের শীষে ভোট দিন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন

মুহুরি, আঃ আলিম, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা

শোভাযাত্রা শেষে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল গফুর মন্ডল বলেন, আগামীতে জয়পুরহাট-০১ আসনে আমি ধানের শীষের নমিনেশন পাবো ইনশাল্লাহ। আজকের তারেক জিয়ার পক্ষের অনুষ্ঠানে আপনারা যারা যোগদান করেছেন ও সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category