সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ 
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ

জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুনঃ মধুপুরে  উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এসইডিপি পুরস্কার বিতরণ

শপথ পাঠ অনুষ্ঠান শেষে ২য় পর্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল,

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী, জুলাই কন্যা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, জুলাই পুর্নজাগরণে মর্মবাণীকে ধারণ করে একটি মাববিক, বৈষম্য হীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণ করব আজকের শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই হোক অঙ্গীকার। আমাদের দেশে নারীরা কোন কাজেই পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছে।


More News Of This Category