রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা-বিধ্বস্ত, নিহত ৩

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা-বিধ্বস্ত, নিহত ৩

ডেস্ক রিপোর্টঃ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের সবচেয়ে বড় তেল শোধনাগার বিধ্বস্ত হয়েছে। তথ্যটি প্রথমে গোপন রাখা হলেও তিনজন নিহত হওয়ার পর ইরানের হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ নিউজকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছিলেন, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটি লক্ষ্য করে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করছিলেন বলে উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান- জি ৭ এর

পরে ইসরাইলি সরকার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত হেনেছিল।

উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে পর ঘটনাস্থলে আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের মতে, সোমবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং কখন তা নিয়ন্ত্রণে আসবে তাও স্পষ্ট নয়।


More News Of This Category