রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার জেরে শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত জিতু ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নিহত শাকিল শহরের শিববাটি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে বয়সের কারণে প্রস্তাবটি পরিবার প্রত্যাখ্যান করে।

আরও পড়ুনঃ ঝালকাঠিতে হানিফ পরিবহনের বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত -২

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা অবশেষে রক্তাক্ত পরিণতিতে রূপ নেয়।নিহতের পরিবারের অভিযোগ—শনিবার বিকেলে জিতু ও তার সহযোগীরা শাকিলকে শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ফুলবাড়ী জোড়াঘাটে নিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, “স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জিতুকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”


More News Of This Category