বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মিশর সরকারের বৃত্তি: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আবেদন শুরু

জাহেদুল ইসলাম আল রাইয়ান, মিশরঃ 
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জাহেদুল ইসলাম আল রাইয়ান, মিশরঃ

শিক্ষা যে কেবল জ্ঞানের দ্বার উন্মোচন করে তা নয়, এটি সংস্কৃতি ও সভ্যতার সেতুবন্ধও গড়ে তোলে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগের দ্বার খুলে দিয়েছে মিশর সরকার। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মিশরের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নের উদ্দেশ্যে EGAID বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ঢাকায় অবস্থিত মিশর আরব প্রজাতন্ত্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা মিশরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ লংগদু প্রেসক্লাব ও ক্রীড়া সংস্থার নবাগত ইউএনও’র বরণ ও সহকারী কমিশনার (ভূমি)কে বিদায় সংবর্ধনা

বিশেষভাবে উল্লেখযোগ্য, এসব শিক্ষাক্রমে পাঠদানের মাধ্যম হবে আরবি ভাষা। ফলে, যারা ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে চান, তাদের জন্য এটি একটি বিরল সুযোগ।

বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা না পড়লে তা গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫।

ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যারা মিশরের বিশিষ্ট শিক্ষাঙ্গনে উচ্চশিক্ষার স্বপ্ন লালন করেন, তারা যেন যথাসময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য আগ্রহীরা ঢাকায় অবস্থিত মিশর দূতাবাসে যোগাযোগ করতে পারেন।

জ্ঞান অন্বেষণের এই পথযাত্রায় সকল শিক্ষার্থীকে জানানো হচ্ছে আন্তরিক শুভকামনা।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর


More News Of This Category