বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডাঃ সালাহউদ্দিন 

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরবাসীকে
ডালিম কুমার দাস টিটু : প্রফেসর ডাঃ সালাহউদ্দিন জন্ম চট্টগ্রামে হলেও লক্ষ্মীপুরের লাখো মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ সময় থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। লক্ষ্মীপুর জেলার মানুষের কাছে ডাঃ সালাহউদ্দিন নামটি খুবই পরিচিত এবং প্রিয় একটি নাম। গুনি এই চিকিৎসকের জন্ম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রাম জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার এলাকাবাসীর তথ্যমতে প্রাইমারি শিক্ষা জীবন থেকেই ছিলেন মেধাবী ও মানবসেবী। একটু নিরব প্রকৃতির ।  তাইতো বড় হয়ে সাধারণ মানুষদের খুব কাছে থেকে সেবা দিতে, হলেন চিকিৎসক। একটি লো- রির্সোট উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ গুলোকে দিয়ে যাচ্ছেন নিরন্তর সেবা। শিক্ষা জীবনে তিনি সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করেন ।  এরপর শুরু হয় ইন্টার্নি। তারপর উচ্চ শিক্ষার জন্য দেশের গন্ডি ফেরিয়ে বিদেশে। ২০১১ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেন তিনি। আসার পর থেকেই তৎকালীন মেডি কমপ্লেক্স তার প্রথম প্রাইভেট চেম্বার।  তার পরবর্তী সময় স্বত্বাধিকারী পরিবর্তন হওয়ার পর নিউ মেডিকমপ্লেক্সই তার প্রাইভেট চেম্বার। এই প্রতিষ্ঠানটির সকল মালিক  স্টাফ এবং প্রফেসর ডাঃ সালাহউদ্দিন সবাই যেন একই সুতায় গাঁথা। মনে হয় যেন একটি পরিবার।  এখানে নেই কোন বৈষম্য নেই, কোন হিংসা নেই, নেই কোন অহংকার। এই প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক সুনাম। তবে প্রতিষ্ঠানটির সীমিত জায়গার কারনে রোগীদের অভিযোগ অনুযোগ থাকে।  দ্রুত তারা  প্রতিষ্ঠানটিকে আরো বড় পরিসরে নিবে এমনটাই প্রত্যাসা করেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরে এসে তিনি জুনিয়র কনসালটেন্ট থেকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেলেন, এরপর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুরের লাখো মানুষকে নিরবতায় ফেলে চলে গেলেন সমুদ্র কন্যার দেশ কক্সবাজার। হতাসায় পড়ে যায় লক্ষ্মীপুরের সাধারণ জনগন। কিন্তু সরকারি চাকরিতো  বদলির চাকরি। নিয়মের গতিতে হাঁটতে হয়। তারপরও লক্ষ্মীপুরের মানুষকে ভালোবেসে তাদের সেবার কথা চিন্তা করে সপ্তাহে ২ দিন  এসে চেম্বার করেন। সেই দিক থেকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  সাম্প্রতি অধ্যাপক হিসেবে  পদোন্নতি পেয়েছেন এই চিকিৎসক। তার পদোন্নতির খবর লক্ষ্মীপুরসহ সারাদেশে  ছড়িয়ে পড়লে রোগীসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছাস দেখা যায়।বিভিন্ন জায়গা থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ শুভকামনা জানানো হয়। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এই চিকিৎসক। 

 লক্ষ্মীপুরের সনামধন্য প্রতিষ্ঠান মেডি কমপ্লেক্সের পক্ষ থেকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমডি তোফাজ্জল হোসেন, লিটন,  কামাল হোসেন, সজল দাস, রোবেল দাস এবং স্বপন। এভাবেই ভালোবাসার বন্ধন অটুট রেখে লক্ষ্মীপুরের রোগীদের সাস্থ্য সেবা নিশ্চিত করতে তাদের পাশে থেকে সেবা দিবেন ডাঃ সালাহউদ্দিন এমনটাই প্রত্যাসা সাধারণ মানুষের। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category