বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ তাছিনা বেগম (৪২) উলিপুর থানায় এবং সেনা ক্যাম্পে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই সকাল ৮টার দিকে অভিযুক্ত মোঃ সোলায়মান আলী সরকার (৬০), তাঁর ছেলে মোঃ ওবায়দুল্লাহ সরকার রিপন (৩০), মোঃ আব্দুল্লাহ সরকার লিটন (৩৫), মোঃ আলম মিয়া (৪৫) এবং মোঃ রাশেদুল ইসলাম (২২) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে বসতবাড়িতে হামলা চালায়। এ সময় সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ও উপড়ে ফেলে প্রায় ২৫,৫০০ টাকার ক্ষতি সাধন করে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, হামলার সময় তাঁর ছেলে বাড়িতে না থাকায় তিনি, তাঁর স্বামী মোঃ আঃ হাকিম এবং মেয়ে মোছাঃ হাবিবা বেগম বাধা দিলে অভিযুক্তরা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে পরিবারের তিন সদস্য আহত হন। অভিযোগে আরও বলা হয়, ২ নম্বর আসামী রিপন তাঁর স্বামীর গলা চেপে ধরেন এবং ৩ নম্বর আসামী লিটন তাছিনা বেগমের চুল ধরে টানা-হ্যাঁচড়া ও শ্লীলতাহানির চেষ্টা করেন। একইভাবে মেয়েকেও হত্যার চেষ্টা চালানো হয়।

আরও পড়ুনঃ গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ  

পরবর্তীতে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করেন। আহতরা উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অভিযোগে চিকিৎসার রেজিস্ট্রেশন নম্বর এবং ঘটনার ভিডিও ফুটেজ থাকার কথাও উল্লেখ রয়েছে।

প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ মমিনুল ইসলাম, মোছাঃ মমতাজ বেগম ও মোছাঃ ফুলমতি বেগম অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমা


More News Of This Category