রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহাল পরিচালনা, নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান নিহত হয়েছে। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।

সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত স্যুটার মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামুপর ইউনিয়নের জৈষ্ঠিতলা নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলো, হৃদয় বাঘ (২৮),আতিকুর (৩০), হাসিব (৩৪),শ্যামল (৩০), নয়ন (২৫),হামীম (৩২)।

আরও পড়ুনঃ গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জাতীয় সাংবাদিক প্রতিরোধ নির্যাতন ফাউন্ডেশন অভিনন্দন

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় একটি স্পিডবোটকে দেখতে পান তারা। স্পিডবোটে ৭ জন যুবক সশস্ত্র অবস্থায় নদীতে পাহারা দিচ্ছিলো। এই ঘটনার কিছু সময় পরে স্যুটার মান্নান, হৃদয় বাঘসহ ৭জন ইঞ্জিন চালিত একটা ট্রলার নিয়ে নদীতে নামলে অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৫/১৬জন পেছন থেকে তাদের ধাওয়া দেয়। তাদের সবার হাতে অস্ত্র, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট ছিল।

এই ঘটনার কিছু সময় পরে ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনতে পান তারা। এরও কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মান্নানের মরদেহ ট্রলারের উপর পড়ে থাকে। আহতরা ট্রলার থেকে লাফিয়ে পানিতে পড়ে যায়। এসময় হামলাকারীরা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চাঁদপুরের দিকে চলে যায়’।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ বলেন, ‘কে কাকে গুলি করছে জানিনা তবে আমরা অনেকগুলো গুলির শব্দ পেয়েছি। পরবর্তীতে শুনতে পেলাম একজনকে গুলি করে হত্যা করে তার লাশ ট্রলারের উপর রেখে যাওয়া হয়েছে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও ভয়ে কেউ সেখানে যাচ্ছে না’।

আরও পড়ুনঃ রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়! ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে,, আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে

বিষয়টি সম্পর্কের নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘গত কয়েকদিন আগে মান্নান আমাকে বলেছিল হোগলাকান্দির গ্রামের লালু, জুয়েল তাকে মেরে ফেলতে চায়। তারা তাকে হত্যা করতে পেশাদার অস্ত্রবাজ ভাড়া করেছে। আজ সকালে আমরা খবর পেলাম মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সিউর লালু, জুয়েল আর তারা তাদের ভাড়াটে খুনিরা তাকে হত্যা করেছে। এখানে গুয়াগাছিয়ার কুখ্যাত সন্ত্রাসী নয়ন-পিয়াস বাহিনীর লোকজনও থাকতে পারে। আমি এ বিষয়ে থানায় মামলা দায়ের করবো’।

এদিকে ঘটনাস্থলে এসে গজারিয়া গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে আসছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী। অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ার কারণে সে স্থানীয়দের কাছে স্যুটার মান্নান নামে পরিচিত। তার নামে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে’।


More News Of This Category