বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জাতীয় সাংবাদিক প্রতিরোধ নির্যাতন ফাউন্ডেশন অভিনন্দন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোর্টার ঃ
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোর্টার ঃ

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার (ওসি) মো. বুলবুল ইসলাম। গাইবান্ধা জেলার ৭ থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পুলিশ লাইনে আয়োজিত জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাকে পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা এ সম্মাননা স্মারক তুলে দেন।

আরও পড়ুনঃ রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়! ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে,, আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল এবিএম রশীদুল বারীসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম মাদক বিরোধী অভিযান, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

ওসি বুলবুল ইসলাম বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ সকল সহকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category