রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline :
রূপসা এমপি হেলাল ​”বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব ধর্মের মানুষ এখন নিরাপদ” মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আবুল কালাম, লাকসামে ত্রাণ বিতরণের উদ্বোধন* *লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ* বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি: *এক কাপ চা* কলমে/ তাছলিমা খন্দকার (নুশরাত) স্টাফ রিপোর্টার। *শূন্যতা* এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি) পুলিশি গ্রেপ্তার আতঙ্কে স্তব্ধ ফলিমারী পুরুষশূন্য গ্রাম, বাজারে নেই ক্রেতা-বিক্রেতা: থমকে গেছে কৃষিকাজ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি শাহবাজপুর ইউনিয়ন (৮ নং ওয়ার্ডের) পরিবর্তনের প্রত্যাশা, মেম্বার পদে আলোচনায় সাংবাদিক আবু তাহের । এম বাদল খন্দকার ( নিজস্ব প্রতিনিধি) ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোলার কৃতি সন্তান জাকির হোসেনের বিপুল জয় ​বিশেষ প্রতিনিধি (আফজাল হোসেন), ঢাকা: রংপুরে নিখোঁজের পরদিন পাটখেতে মিলল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর চোখ উপড়ানো লাশ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

আইনের তোয়াক্কা নেই, মাধবদীতে চলছে টোল আদায়ের নাটক

শোয়েব হোসেন , স্টাফ রিপোর্টারঃ 
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

শোয়েব হোসেন , স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর মাধবদী পৌরসভায় হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সড়ক ও মহাসড়ক থেকে টোল আদায় অব্যাহত রয়েছে। এতে করে আদালতের নির্দেশনার প্রতি চরম অবহেলার অভিযোগ উঠেছে পৌর প্রশাসনের বিরুদ্ধে।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ অনুযায়ী, হাইকোর্ট বিভাগ ২১ এপ্রিল ২০২২ তারিখে একটি আদেশ জারি করেন যাতে বলা হয়—টার্মিনাল ছাড়া দেশের কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং তা বন্ধ করতে হবে। এ নির্দেশ বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।

আরও পড়ুনঃ আসামে বাঙালি হিন্দু-মুসলমানকে বাংলাদেশি অপবাদ দিয়ে বিতাড়নের চেষ্টা

তবে হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও মাধবদী পৌরসভা টোল আদায় বন্ধ করেনি। বরং স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় বৈধতার মুখোশে চলছে চাঁদাবাজির মতো টোল সংগ্রহ কার্যক্রম। পৌর প্রশাসক ও সদর উপজেলার ইউএনও আসমা জাহান এই টোল আদায়কে বৈধ বলায় নাগরিক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ৪৫ লাখ টাকার টেন্ডারের আওতায় সিএনজি চালিত অটোরিকশা থেকে নির্ধারিত ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। অতিরিক্ত ১০ টাকার এই অর্থ কোথায় যাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এছাড়াও, পৌরবাসীদের অভিযোগ, তারা নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর পরিশোধ করলেও ময়লা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক মেরামত ও নাগরিক সেবায় চরম অব্যবস্থাপনা ও ঘাটতি রয়েছে।

সচেতন নাগরিক সমাজ বলছেন, “আদালতের রায় উপেক্ষা করে পৌর এলাকায় টোল আদায় চলতে থাকলে তা শুধু আইন লঙ্ঘন নয়, প্রশাসনিক প্রশ্রয়ের স্পষ্ট ইঙ্গিত বহন করে।”

এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা এবং অবিলম্বে বিষয়টি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category