সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:

নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।

এই কমিটিতে ৩৩ সদস্য বাদেও কমিটিতে ৫ জন উপদেষ্টা মন্ডলী রাখা হয়েছে। তারা হলেন প্রবীণ বিএনপি নেতা এ্যাডঃ আনিসুল আরেফিন চৌধুরী, এ্যাড. মিজানুর রহমান চৌধুরী, সাবেক অধ্যক্ষ আফজালুল হক, রইসুল আলম চৌধুরী ও আবু সাদেক চৌধুরী লুলু।

অপর দিকে কমিটিতে একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও ২৮ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক হিসেবে রয়েছেন মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ,এইচ এম সাইফুল্লাহ রুবেল।

সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সৈয়দ আলী, মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, আনিছুর রহমান আনু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ্যাডঃ আবু মোঃ সোয়েম, ইউনুছ আলী শাহ্, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, রেদোয়ানুল হক বাবু, এস কে মালেক,

এ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, গোলাম রব্বানী, মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙ্গালী, ময়নুল হক ও হারুন অর-রশিদ খোকন।

আরও পড়ুনঃ জাতিসংঘ থেকে বহিস্কৃত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও RAB !!

নবগঠিত জেলা বিএনপির কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৫ জন উপদেষ্টা এবং ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই আহ্বায়ক হিসেবে মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ,এইচ এম সাইফুল্লাহ রুবেল সহ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল। ১২দিনের মাথায় সেই কমিটি সম্প্রসারণ করেছে বিএনপি।

প্রসঙ্গত ২০২০ সালের ১৬ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জরুহুল আলম নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৫ বছর ৬ মাস পর উক্ত কমিটি বিলুপ্ত করে উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


More News Of This Category