রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ইমাম-মুয়াজ্জিনের মুক্তির দাবিতে স্মারকলিপি

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাতাণ্ডের ঘটনায় কারান্তরীণ মসজিদের ইমাম হামিদুর রহমান (৩৫) ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের (২১) মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন।

রোববার (২৭ জুলাই) দুপুরে স্মারকলিপি দেয় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।
এর আগে গত ৬ জুলাই সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার ভেতর থেকে নিখোঁজ মাদরাসাছাত্রী মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন: অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

স্মারকলিপিতে বলা হয়, ময়না হত্যাকাণ্ডের ২২ দিন অতিক্রম হলেও দুই ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির (ইমাম ও মুয়াজ্জিন) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরণের দীর্ঘস্থায়ী আটক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং তা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, স্থানীয় জনগণের তথ্যমতে তারা (ইমাম ও মুয়াজ্জিন) বরাবরই ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্মারকলিপির মাধ্যমে কারান্তরীণ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তির পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সাধাণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করিম, সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ ও মাওলানা আমান উল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category