বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মোছাঃ নিছপা আক্তার আদালত অবমাননা হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

জেনি আক্তার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জেনি আক্তার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

আদালতের পেশকার সাইফুল ইসলাম জানান, ‘২০০৮ সালে আদালতের রায়ের পরও একটি জমি বাদীকে বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লেখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। উক্ত মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ রূপগঞ্জের ব্যবসায়ীর নগদ টাকাসহ স্বর্ণালংকার যাত্রাবাড়ীতে র‌্যাবের পোশাকে লুট

মামলা সূত্র জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন।

আদালত উক্ত সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও

বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী আদালতের রায় উপেক্ষা করে তার জমি বুঝিয়ে দেননি। পরে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত রোববার এ রায় দেন।


More News Of This Category