রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত সভাপতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে ১৯৫২ খ্রীস্টাব্দে স্থাপিত ঐতিহ্যবাহি “বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়” ও স্থানীয় বালিকা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান “বড়ইয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়”র পরিচালনা পরিষদের

নবগঠিত সভাপতি “ফারহানা জাহান” এর সভাপতিত্বে ২৭ জুলাই- ২০২৫ ইং তারিখ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ০৪ ঘটিকা পর্যন্ত পর্যায়ক্রমে দুইটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ কিছু শিক্ষিত, মধ্যপন্থী মুসলমান ভাইয়েরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলেম-উলামা, ইমাম-মুয়াজ্জিন ও বিশেষ করে বেসরকারি (খারেজি) মাদ্রাসা শিক্ষা নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মিনার মাহমুদ জুয়েল, বিশিষ্ট ব্যাবসায়ী ও

সমাজসেবক মোঃ হারুন অর রশিদ এবং সাবেক মেম্বার ও বিএনপি নেতা আব্দুস ছালাম তোতা সিকদার। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দীন বাচ্চু ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন।

উল্লেখ থাকে যে, নবগঠিত সভাপতি “ফারহানা জাহান” একজন সদালাপী সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালীয়া) আসনের মনোনয়ন প্রত্যাশি জনাব,

রফিকুল ইসলাম জামাল এর সহধর্মিণী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অভিভাবক নারী-পুরুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category