বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হামিদুলকে খাগড়াছড়ি প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খাগড়াছড়ির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হামিদুল সরকারকে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। হামিদুল সরকারের পক্ষ হয়ে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন রেড জুলাইয়ের সদস্য সচিব জাহিদ হাসান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় এক গুলির ঘটনায় হামিদুল সরকার তলপেটে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

আরও পড়ুনঃ সাঘাটা থানায় সিজু মিয়া হত্যাকাণ্ডে ধামাচাপার অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হামিদুলের চিকিৎসা ও পুনর্বাসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category