সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

গাইবান্ধায় ডিএনসি’র অভিযানে গাঁজা ও স্পিরিটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলার পৃথক দুটি অভিযানে গাঁজা ও রেক্টিফায়েড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২৫ জুলাই বৃহস্পতিবার, ডিএনসি গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় মহাসড়কে মাদকবিরোধী যানবাহন তল্লাশি চালিয়ে মো. নাসিরুল ইসলাম (৩৮) এর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

একইদিন ফুলছড়ি উপজেলার একাডেমি বাজার এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে মো. রহেদ (৪০) এর কাছ থেকে ১০০ বোতল রেক্টিফায়েড স্পিরিট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ চাঁদ আল্লাহর সৃষ্টি ও নিদর্শন-

উভয় অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম।

ডিএনসি গাইবান্ধা সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


More News Of This Category