বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে গত ২৫ জুলাই ২০২৫,শুক্রবার ‘July Beyond Borders’ জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।খবর আইবিএননিউজ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শত শিক্ষার্থী-জনতা।

শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের ‍দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

গণহত্যার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অনেকেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন দূতাবাসে, তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category