বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে উত্তাল ডেউয়ে ভেসে যাচ্ছিল কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হোটেল সাউদ-বিস সংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

আহত ওই পর্যটক তানভীর (৩০) ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গত কাল বৃহস্পতিবার ৭-৮ বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। আজ শুক্রবার দুপুরে সমুদ্রে গোসলে নেমে উত্তাল ডেউয়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, আজকে দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে। পরে তাঁকে উত্তাল জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা।।

প্রত্যক্ষদর্শী সৈকতে অবস্থানরত ফটোগ্রাফার মো. মেশকাত জানান, সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটক গোসল করছিল। এর মধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করি। পরবর্তীতে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দিই।

আরও পড়ুনঃ ‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস জানান, জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়েছি, এখন ওই পর্যটক সুস্থ্য রয়েছেন। তবে আমাদের সদস্যরা খোঁজ খবর নিতে তাঁদের হোটেল শনাক্ত করা এবং তাঁদের বর্তমান অবস্থা জানতে কাজ করছে।


More News Of This Category