সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবের দোয়া মাহফিল ও কুরআন খতম

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে সহিংসতার ৬ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে দুই উপদেষ্টা

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য একটি গভীর বেদনার বিষয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এ আয়োজন করেছি।”

আয়োজন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. রায়হান উদ্দিন।

আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category