রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

যৌতুকের দাবীতে স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা বালিয়াকান্দিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী:
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী:

ঃ যৌতুকের দাবীতে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা সহ নির্যাতন করার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাধুরী হাকিম।

মামলার অভিযোগে বলেন, মাধুরী হাকিম সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারী চাকুরীজীবি মহিলা। এহসানুল হাকিম সাধন মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের প্রতি অনুপ্রোনিত থাকায় সেই সুযোগে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে প্রতারনার আশ্রয় নেয়।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে আধুনিক সবজির চাষ পরিদর্শন

গত ২০২৩ সালের ১৭ মে ৯ লক্ষ ৭৮ হাজার ১ টাকা দেন মোহরানা ধার্য্যে মুসলিম শরাশরিয়তের বিধান মতে নোটারী পাবলিক ঢাকার মাধ্যমে বিবাহ হয়। বিবাহের পর নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন মাধুরী হাকিম। বিবাহের পর থেকে পর নারীতে আসক্ত হয়ে নেশা করে নগদ টাকা পয়সা, আসবাবপত্র ও স্বর্নের অলঙ্কারাদী সমস্ত নষ্ট করে ফেলে। মাধুরীর গর্ভে থাকা পর পর ২টি সন্তান নষ্ট করে ফেলে। মাধুরী চাকুরীর সুবাদে বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কমপ্লেক্সের ২য় তলায় বসবাস করে।

তার একটি কন্যা সন্তান রয়েছে। গত ১৯ জুলাই বিকাল ৪ টার সময় নার্সিং কোয়াটারের ২য় তলায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। প্রস্তাবে রাজী না হলে মাধুরীর শরীরের পিঠের ডান থোরায় খুন্তি গরম করে আঘাত করে গুরুত্বর জখম করে। তারপর গরম খুন্তি দিয়ে ডান হাতে ছ্যাকা দেয়। যৌতুকের টাকা দিতে রাজী না হলে অন্যত্র যৌতুক নিয়ে বিবাহ করবে বলে চলে যায়।

বাদীর আইনজীবি শেখ সাইফুর হক বলেন, মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেছে।

 


More News Of This Category