বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মানুষ হও — তবেই তুমি আমি

শিমুল চন্দ্র দে
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মানুষ হও —
তবেই তুমি আমি।

শিমুল চন্দ্র দে ।

আমি সর্বত্র আছি,
আকাশে, বাতাসে, অণুতে, পরমাণুতে,
তোমার শ্বাসে, চোখের জলে, সন্তানের হাসিতে —
আমি বিরাজমান।

তোমরা আমাকে খুঁজো মন্দিরে, মসজিদে, গির্জায়, গুহায় —
আমি হাসি।
আমি তো তোমার মাঝেই আছি।
তুমি যদি জানো, কীভাবে মানুষ হতে হয়।

আরও পরুনঃরাষ্ট্রযন্ত্রের মুখোশে দলীয় দুর্বৃত্তায়ন

আমি চাই না তোমার সাজানো ফুল,
আমি চাই তোমার নির্মল অন্তর।
আমি চাই না ঘন্টার শব্দ,
আমি চাই তোমার হৃদয়ের ধ্বনি।

তুমি রিচুয়াল করো — করো মন দিয়ে,
কিন্তু মনে রেখো,
যতক্ষণ না তুমি কাউকে বোঝো, ক্ষমা করো, ভালোবাসো —
ততক্ষণ তুমি আমার কাছাকাছি নও।

মানুষ হও।
কারণ আমি কেবল মানুষের মাঝে বাস করি।
তোমার অহং নয়, তোমার বিনয় —
তোমার লোভ নয়, তোমার দয়া —
সেখানেই আমি।

জেনে রাখো,
তুমি একদিন বিলীন হবেই —
প্রশ্ন হচ্ছে, কোথায়?
তোমার কর্মই নির্ধারণ করবে তুমি
কেবল মাটিতে বিলীন হবে,
না আমার চেতনায় মিলিত হবে।

তাই বলছি,
জন্মে নয়, ধর্মে নয়, রিচুয়ালে নয় —
মানুষ হও।

তবেই তুমি
আমি।


More News Of This Category