বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দগ্ধ শিশুদের বাঁচানো সেই সাহসিকা নারী শিক্ষিকা মাহরিন চৌধুরী আর নেই!

Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের শরীর ঝলসে গেলেও শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়া শিক্ষিকা মাহরিন চৌধুরী (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বোনের মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, “মাহরিন আপু আর আমাদের মাঝে নেই। আমার বড় বোন, যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন।”

জানা যায়, গতকাল দুপুরে বিমানটি বিধ্বস্তের সময় স্কুল থেকে বের হচ্ছিলেন কো-অর্ডিনেটর মাহরিন। আগুনে দগ্ধ হলেও তিনি বাচ্চাদের নিরাপদে সরিয়ে নিতে সচেষ্ট ছিলেন।

আরও পড়ুনঃ মৃত্যুর পরও ধামাচাপা – প্রভাবশালীদের ছত্রছায়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত পরিবার

মাহরিনের স্বামী মনসুর হেলাল গণমাধ্যমকে বলেন, “ওর পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গেছে। আমার মনে হয় ১০০ শতাংশ দগ্ধ। তবু লাইফ সাপোর্টে নেয়ার আগে সে আমাকে বলেছে: ও বের হচ্ছিল স্কুল ছুটি শেষে, তখনই বিমানটি পড়ে। ও নিজে দগ্ধ হয়েও বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছে।”

পরে মাহরিন চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

মাইলস্টোন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা বলেন, মাহরিন ছিলেন শিশুদের অত্যন্ত প্রিয়মুখ।


More News Of This Category