শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline :
কোতয়ালী থানার সাঁড়াশি অভিযানে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার। ২৩ বছর পর খোঁজ মিলল ‘শানু আপার’ কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৩০২ নম্বর কক্ষের স্মৃতি, ফেসবুক পোস্টে মিলল ঠিকানা প্রধান মন্ত্রীর উপদেষ্টা জহির স্বপনের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূত ও ডিপি ওয়ার্ল্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ* মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল মান্নান সুমনের গণসংযোগ খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ব্রিটিশের আতঙ্ক, সরাইলের গর্ব – বিপ্লবী উল্লাসকর দও। চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত হয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই আমি এম এ রউফ আপনারা সহ যোদ্ধা ভাই। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার লালমনিরহাটে ভেজাল মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া আলোর দিশারী আবুল হাসেম”

পল্টনে চাঁদাবাজি ও হামলার অভিযোগ: অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঢাকা: রাজধানীর পল্টন এলাকার এক ব্যক্তি মোস্তফা (স্থানীয়ভাবে ‘ইয়াবা মোস্তফা’ নামে পরিচিত)-এর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ তুলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কোনাপাড়া এলাকার বাসিন্দা মোস্তফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের অভিযোগ, গত ৪ জুলাই ২০২৬, শনিবার তিনি ইকরামুল নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও নির্যাতন চালান। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ম্যানপাওয়ার ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। তাদের আরও দাবি, জুলাই-আগস্টের আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
প্রচারনায়: পল্টন এলাকাবাসী


More News Of This Category