রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মৃত্যুর পরও ধামাচাপা – প্রভাবশালীদের ছত্রছায়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত পরিবার

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর মন্ডলপাড়ায় ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবক। নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রভাবশালী মহলের চাপে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ২০২৪ দুপুরে আসাদুজ্জামান ওয়াজ মাহফিলে অংশ নিতে যায়। রাত অনুমান ১২টার দিকে অজ্ঞাত ফোন থেকে কল পেয়ে বের হয়ে যায়।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত আইনজীবীর নমিনিদের মধ্যে ২০ লাখ টাকার তহবিলের চেক হস্তান্তর

পরে মাহিয়ারপুর মুসলিম কবরস্থানের পাশে সুইচ গেট এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। ভোরে জ্ঞান ফিরলে সে কোনরকমে বাড়ি আসে এবং পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়।

এরপর ২৮ জানুয়ারি থেকে আসাদুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার্ড হয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে জনতা ক্লিনিক ও পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়া উল্লেখ করেন।

পরিবারের দাবি, এটি সাজানো হত্যাকাণ্ড। তারা থানায় জিডি এবং অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে প্রশাসনে প্রভাব খাটাচ্ছে বলেও পরিবারের অভিযোগ।

নিহতের বাবা মোঃ মোস্তাফিজার রহমান বলেন, আমার ছেলের মৃত্যুর বিচার চাই। কিন্তু প্রভাবশালী মহলের কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত।

এ ধরনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।


More News Of This Category