সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভূয়া খতিয়ান বাতিল করে সরকারি সম্পত্তি রক্ষা করলো আগ্রাবাদ ভূমি অফিস

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বিভিন্ন সময়ে নানা রকম জাল দলিল, খতিয়ান ও কাগজপত্র তৈরি করে সরকারি মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করে আসছে চট্টগ্রামের একটি ভূমিদস্যু সিন্ডিকেট। এমনই এক ঘটনা ঘটেছে মহানগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে।

আগ্রাবাদ ভূমি অফিসের কর্মকর্তারা জানান, এক ব্যক্তি ২০১২ সালের একটি ভূয়া খতিয়ান দিয়ে রামপুর মৌজার ২৪ শতকের মূল্যবান পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা করছিলেন। কিন্তু আগ্রাবাদ ভূমি অফিসের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিমত্তায় সরকারি সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই) দুপুরে দুদকের একটি টীম তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আগ্রাবাদ ভূমি অফিসে গেলে অনেক পুরাতন এই জালিয়াতির বিষয়টি মিডিয়াতে আসে।

আরও পড়ুনঃ চট্টগ্রামে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার!

জানা যায়, ২০১২ সালের পুরাতন ভূয়া খতিয়ানটি দেখে ভূমি অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি এসিল্যান্ড তানভীর হাসান তুরানকে জানান। এসিল্যান্ড তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

কমিটির অনুসন্ধানে পুরো বিষয়টি গড়মিল হিসেবে ধরা পড়লে তা প্রতিবেদন আকারে জমা দেন। এসিল্যান্ড তা লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন চৌকস কার্যক্রম সকলে প্রত্যাশা করেন।


More News Of This Category