বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ শেষে চৌধুরী মার্কেটের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) গাইবান্ধা জেলা শাখার সভাপতি,জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য শামিম আকতার পাইলট

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,রওশন আলম আকন্দ।এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র)গাইবান্ধা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সেনবাগে গরিবের ৩০০ফুট খ্যাত খালের উপর  দখল উচ্ছেদ অভিযান

পথসভায় নেতৃবৃন্দরা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা না দেয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী আওয়ামী লীগ-এর বিচার করতে হবে।

গণহত্যাকারি ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে এবং হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


More News Of This Category