রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

মহাদেবপুরে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারও শতভাগ পাশ

 মো. জুয়েল মন্ডল মহাদেবপুর
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এবার এ বিদ্যালয় থেকে ২৫ জন
শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।

এর মধ্যে ২জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর আগেও কয়েক বছর ধারাবাহিকভাবে এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

আরও পড়ুনঃ মহাদেবপুরের প্রবীণ শিক্ষক শতবর্ষী আজিম মাষ্টার আর নেই

এর মধ্যে ২০২৩ সালে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে। এদের মধ্যে ২ জন জিপিএ ৫ পায়। ২০২৪ সালে ৪৩ জন অংশগ্রহণ করে ৪৩ জনই পাশ করে। এদের মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়েছিল।

জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯২ সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখছে।

এখানে কর্মরত শিক্ষকরা বলেন, এ বিদ্যালয়ে শ্রেণি কক্ষের সংকট রয়েছে এবং শিক্ষকের কয়েকটি পদ শুন্য আছে, এ সমস্যাগুলো সমাধান করা হলে আরো ভালো ফলাফল করা সম্ভব হবে। প্রধান শিক্ষক মো: লোকমান হাকীম বলেন, নিয়মিত ক্লাশ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠা ও দুবর্ল শিক্ষার্থীর জন্য অতিরিক্ত কোচিং ক্লাশ নেয়ায় ভালো করা সম্ভব হয়েছে।

 


More News Of This Category