রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নির্দোষ সাংবাদিক পিতার মুক্তির দাবিতে সন্তান-পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে মাদক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।আজ শুক্রবার জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে টুটুলের পুত্র সিনান আহমেদ শুভ ও কন্যা লামিয়া হাবিবা সুরভী বলেন, ‘আমার বাবা কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা।’

তিনি জানান, গত মঙ্গলবার, ১ জুলাই ভোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সিনান ও সুরভী বলেন, ‘আহসান হাবীব টুটুল দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে মহিলাদলের সমাবেশে কাশেম গ্রুপের চেয়ারম্যান ডা. রেয়ান আনিস

বর্তমানে তিনি ইউএনবি ও এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। অতীতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহসান হাবীবের পিতা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার পথিকৃৎ। তার পরিবার সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ত এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল।

তারা অভিযোগ করেন, ‘একটি আদর্শ সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ মাদক ব্যবসায় জড়িত এমন ধারণা ভিত্তিহীন। আমার বাবাকে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’

তারা সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের কাছে আহ্বান জানান সাংবাদিক টুটুলের জামিন দ্রুত মঞ্জুর করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 


More News Of This Category