শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

বগুড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারীকে গলা কেটে খুন

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ 
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ

বগুড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারীকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

তিনি জানান, অভিযুক্ত সৈকত নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলো। তবপ পুলিশের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সৈকতকে নিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁও এর নতুন পর্যটন স্থান!

এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন( ২১)।


More News Of This Category