বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহদর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

ঃ রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় কুটি বিশ^াস (৪০) ও লাবলু বিশ^াস (৪৫) নামে দুই সহদরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সদর হাসপাতালের পিছনের মনি বিশ^াসের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী শহরের সজ্জানকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহদরকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫) এর নিকট পুড়া পলাশ, খুর মানিক, বতল রানা, কুটি বিশ্বাস, লাবলু সহ অজ্ঞাতনামা ৪-৫ জন চাঁদাদাবী করে।

চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড় টার সময় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে উপুযপরি আঘাত করে।

আরও পড়ুনঃ *আল-কুরআনে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity)-এর অসারতা প্রমাণ:*

এতে সিদ্দিকের হাত, পা সহ শরীরের বিভ্ন্নি স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। পরে এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় গত ১৫ জুলাই মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামী গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ অভিযান শুরু করেন।

এ অভিযান কাযক্রমে পুলিশ সুপার কামরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। রাজবাড়ী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করে।

বুধবার বিকেল সাড়ে ৫টার সময় সজ্জানকান্দা এলাকা থেকে মামলার এজাহার নামীয় কুটি বিশ্বাস ও তার ভাই লাবলুকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেপ্তারতারকৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার অভিযান চলমান আছে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হইয়াছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category