বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভাইবোনছড়ায় ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ, আত্মহত্যার চেষ্টা

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:  
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ভয়াবহ এক গণধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। লতিবান এলাকার এক পাহাড়ি ত্রিপুরা তরুণী সম্প্রতি রথযাত্রা উৎসব দেখতে গিয়ে চারজন বাঙালি সেটলার কর্তৃক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালালে পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্র জানায়, রথযাত্রা চলাকালীন সময় তরুণীটি ভাইবোনছড়ায় মেলায় অংশ নিতে গিয়ে রাত হয়ে যাওয়ায় বাড়ি (পানছড়ি, লতিবান) ফিরতে পারেননি। এ অবস্থায় তিনি তার কাকার বাড়িতে রাত যাপন করেন। সেখানেই রাতের অন্ধকারে চারজন সেটলার যুবক ওই বাড়িতে ঢুকে ‘অবৈধ শারীরিক সম্পর্ক’ চলছে—এমন মিথ্যা অভিযোগ তুলে কাকার ছেলেকে বেঁধে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ বিশ্বম্ভরপুরে বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পরও রমিজ মাষ্ঠারের দলীয় কার্যক্রমে অংশগ্রহন থাকায়,ত্যাগীদের ক্ষোভ প্রকাশ

তরুণীটি ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে পরিবারকে কিছু না জানিয়েই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফেরে। এরপর পরিবারের জিজ্ঞাসায় তরুণীটি গোটা ঘটনার বর্ণনা দেন।

গণধর্ষণে অভিযুক্ত চার সেটলার যুবকের বিষয়ে জানা গেছে, তারা সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার ও পাহাড়ি সংগঠনগুলোর পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জিয়া সাইবার ফোর্স বৃক্ষ রোপন কর্মসূচি পালন

এ ঘটনা পার্বত্য চট্টগ্রামের জাতিগত সম্পর্ক এবং নারীর নিরাপত্তা ইস্যুতে নতুন করে প্রশ্ন তুলেছে। নারী ও মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।খাগড়াছড়ি ভাইবোনছড়ায় যে পাহাড়ি নারী ৬ জন ধর্ষক কতৃক গণধর্ষণের শিকার হয়েছে তারা ছাত্র দল এবং সেচ্ছাসেবক দল রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গেছে।

ধর্ষকদের নামের তালিকা :
১। মোঃ মুনির ইসলাম, পিতা -লাল মিয়া,
২। মোঃ আরমান ইসলাম, পিতা – আব্দু,
৩। মোঃ সাব্দাম হোসেন, পিতা-(ভাইবোনছড়া কুমার)
৪। মোঃ সোহেল ইসলাম, পিতা- নবীন মিস্ত্রি,
৫। মোঃ ইমন ইসলাম, পিতা- মো: আলম ইসলাম,
৬। এনাএদ হোসেন, পিতা- রুহুল আমীন।


More News Of This Category