বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুর ইসলাম (৩৫) নামে এক যুবক। বুধবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় নিজ ঘরে এই ঘটনা ঘটে।

নুর ইসলাম পেশায় একজন জেলে এবং তিনি ওই এলাকার মৃত সোরাপ ব্যাপারীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঘরে ঢুকে তার ছেলে বাবাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।

আরও পড়ুনঃ ” ন্যায় বিচার “ কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার

পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, একটি ইউডি মামলা নেওয়া হয়েছে এবং আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category