রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

এসএসসিতে ধর্মে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল, হতভম্ব শিক্ষার্থী

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

 

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। অথচ গতবছর এসএসসি পরীক্ষায় তিনি কৃষিতে এ গ্রেড পেয়েছিলেন।

ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্মে বিষয়ে অকৃতকার্য হন । ২০২৫ সালে তিনি ওই পরীক্ষায় অংশ নেয়৷ তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় তিনি ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

আরও পড়ুনঃ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শোক দিবস পালন আজ

শিক্ষার্থী শিশির বলেন, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারনে ফেল করেছি৷ এবছর আবার পরীক্ষা দেই।ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে৷ আমি এখন কিভাবে কি করবো বুঝতে পারছি না৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন হয়ে যাবে।


More News Of This Category