বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

বাউল শিমুল,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ 
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাউল শিমুল,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসা মিলনায়তনে কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করেন, মাদরারসার মোহতামিম হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা ওসমান গণি, সাংবাদিক শাহিন আলম, স্বজন সমাবেশের যুগ্ন-আহবায়ক প্রভাষক জুয়েল রানা, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, শিক্ষার্থী আজিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ জরুরী সংবাদদাতা আবশ্যক

‘‘তোমার কীর্তির চেয়ে, তুমি যে মহৎ’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি তার শ্রমের মাধ্যমে তিল তিল করে প্রায় ৪৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই তৈরি করেছেন নানা ধরনের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান। তিনি যুব সমাজের আইকন হিসেবে সকলের মাঝে বেঁচে থাকবেন।

আলোচনা শেষে মাওলানা ওসমান গণি‘র পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category