রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ 
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গাজীপুরের শিমুলতলি এলাকায় রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে। শুক্রবার (১১ জুলাই) গ্রেপ্তার রেজাউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিল।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেজাউল ইসলাম গত ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনি বিদ্যুৎ বিল সংগ্রহ করে গ্রাহকদের ভুয়া রশিদ ও সিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অর্থ আদায় করেছেন।

কিন্তু এসব টাকা জমা হয়নি অফিসে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের কাছে বকেয়া বিলের নোটিশ পাঠানো হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। গ্রাহকরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 


More News Of This Category