বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আইনজীবী সমিতির সভাপতির কন্যা প্রিয়ন্তীর মানবিক ডাক্তার হওয়ার স্বপ্নঃ সাতক্ষীরার বারে মিষ্টিমুখের উৎসব

সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি-

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফৌজিয়া নিশাত তাসনিম (প্রিয়ন্তী) অসাধারণ ফলাফল অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন গোল্ডেন এ প্লাস।

তাঁর এই সাফল্যে গর্বিত হয়েছে শুধু পরিবার নয়, পুরো সাতক্ষীরা শহর।প্রিয়ন্তী সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবা অ্যাডভোকেট এম শাহ আলম একজন প্রথিতযশা আইনজীবী এবং বর্তমানে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি। তাঁর মা ফেরদৌসী সুলতানাও একজন পেশাদার আইনজীবী।

সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিয়ন্তী বলেন, “এই ফলাফলের জন্য আমি আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং আমার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবা আমার জন্য সবসময় নিরলস পরিশ্রম করেছেন।”ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রিয়ন্তী জানান, “আমি একজন মানবিক ডাক্তার হতে চাই, যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

আরও পড়ুনঃ লামায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

ইনশাআল্লাহ, সবার দোয়া ও সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করবো।”প্রিয়ন্তীর এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবরে পরিবার, আত্মীয়স্বজন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন। আইনজীবী সমিতির ভবনে গতকাল মিষ্টিমুখ করানো হয়েছে আইনজীবী বিচারকসহ বিচারপ্রার্থীদের অনেকের।

তাঁরা সকলেই প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। প্রতিবছরই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।


More News Of This Category