রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার!

আরাফাত রহমান, স্টাফ রিপোর্টার:
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আরাফাত রহমান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া ভ্যান-সাইকেল হাট এলাকার পাশে গোপনে পরিচালিত একটি নকল তামাকজাত পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১২ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, সিগারেট, গুল, কাঁচামাল ও আধুনিক তামাকজাত পণ্য তৈরির মেশিন জব্দ করা হয়। অভিযান শেষে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন:মোঃ তুষার মিয়া (১৯), পিতা: মৃত লাল মিয়া। তিনি রংপুর জেলার গংগাচড়া থানার কামদেব গ্রামের বাসিন্দা।নাইম ইসলাম (২৮), পিতা: মৃত খাইরুল ইসলাম হারুন। তার বাড়ি রংপুরের হারাগাছা থানার জাগরণপাড়া গ্রামে।মোঃ রতন (৩০), পিতা: শফিকুল ইসলাম। তিনি রংপুর জেলার কাউনিয়া থানার মিনাজবাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ আরও পড়ুনঃ বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা

মোঃ মিজানুর রহমান ওরফে মটু (৫৫), পিতা: মৃত কমর উদ্দিন বেপারী। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া, বালুয়াহাট এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযান প্রসঙ্গে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত বলেন,
এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরে নকল তামাকজাত পণ্য তৈরি করে স্থানীয় বাজারসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। জনস্বার্থে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চলছিল, তবে কেউ প্রকাশ্যে মুখ খুলতেন না। সেনাবাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


More News Of This Category