সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ফেনীর পরশুরামে বন্যায় প্লাবিত অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

রবিবার ১৩ জুলাই দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল, নদী তীরবর্তী ও বন্যা কবলিত অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ফলে সহস্রাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। এছাড়াও অজস্র মানুষ পানিবন্দি হয়ে নিজ নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।

আজ ১৩ জুলাই রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় ফেনীর পরশুরাম উপজেলাধীন সাতকুচিয়া, দক্ষিন বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর এবং চিতলিয়া এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


More News Of This Category