বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল

আসাদুজ্জামান খান মুকুল
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রলয় প্রতিশোধ-
আসাদুজ্জামান খান মুকুল

এরা মানুষের সন্তান নয়–
কোনো মায়ের কোলের আর্শীবাদ হয়ে এরা জন্মায়নি,
এরা অন্ধগলির আঁধারে, কুলাঙ্গারের লালসার কুখ্যাত ফসল।
যাদের রক্তে মিশে আছে, দম্ভের কালি, লোভের বিষ।
তাদের চোখে খুঁজি আলো– পাই না,
পাই না করুণা, পাই না কোনো মানবিক দৃষ্টি।
দেখি কেবল শিকার খুঁজে বেড়ানো হায়েনার ক্ষুধা।

এই বাংলার মাটিতে লালচাঁদের রক্ত ঝরে,
যেন ওই নরপশুরা মানুষের প্রাণ নিয়ে খেলার মাঠে ফুটবল খেলছে।
কত সহজে টাকার লোভে ওরা পাথর ছুড়ে, বুক বিদীর্ণ করে,
কত সহজে সুনামকে গলিয়ে দেয় নোংরা রাস্তার ড্রেনে।
আর আমরা তাকিয়ে থাকি ভীরু চোখে, স্তব্ধ ঠোঁটে।

কিন্তু না, আর নয় এই নীরবতা —
নীরবতার প্রাচীর চূর্ণ করে উঠুক প্রতিবাদের বজ্রধ্বনি–

আরও পড়ুনঃ এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়

” তাদের জন্য আদালতের বারান্দা নয়, ন্যায়ের মঞ্চে দাঁড়িয়ে সাজুক ফাঁসির মঞ্চ!”
এরা কারো সন্তান নয়, এরা কার্তিকের কুকুরের বীর্য থেকে জন্ম নেওয়া অভিশাপ !

তাদের হাত ভেঙে দাও, যারা মৃত লাশে পাথর ছুঁড়ে উল্লাস করে।
তাদের বুক চিরে দাও,
যাদের নিঃশ্বাসে ঘোরে চাঁদার নেশা।
আমি চাই, প্রতিটি শহরের প্রতিটি দেয়াল লিখে দিক লাল অক্ষরে–
” এখানে খুনের রাজত্ব চলবে না, এখানকার সিংহাসন ন্যায়ের।”

যেন আগামী ভোরের সূর্য ওঠে শুধু মানুষের হাসিতে,
আর কোনো মায়ের হাহাকারে নয়।


More News Of This Category