বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ আটক ১

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ ১ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ১১ জুলাই দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থানরত ডাকাত সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহিন পাহাড়ের দিকে পালাতে থাকে।

আরও পড়ুনঃ ঈশ্বরগঞ্জে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার, তিন বন্ধু আটক

এসময়, কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে আব্দুল মান্নান প্রকাশ নুনাইয়া (৩২) নামক একজন ডাকাতকে পুলিশের লুট হওয়া ১ টি ৯ মি.মি বিদেশি পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গোলাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ডাকাত মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category