বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নগরীর নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১১০০ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ১৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে নগরীর রমেশসেন রোডের নিষিদ্ধ পল্লীর একাধিক বাড়ি থেকে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। নগরবাসীর মতে, এটি গত ৫ আগস্টের পর সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান।

এক ঘণ্টাব্যাপী চলা অভিযানে নিষিদ্ধ পল্লীর একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের খবরে শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, ওসি শিবিরুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই ময়মনসিংহ শহরে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের ফলে চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং অনেকেই পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১১টি স্কুলে শতভাগ ফেল,তদন্তের নির্দেশ

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ওসি শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক, সেখানেই অভিযান। ময়মনসিংহ শহরকে মাদক, চুরি ও ছিনতাইমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এই কাজে নগরবাসীর সহযোগিতা কাম্য।

তিনি আরও বলেন, নগরবাসীর শান্তি-নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।


More News Of This Category