বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কোস্ট গার্ডের ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  জরুরী মানববন্ধন 

এরই ধারাবাহিকতায় আজ ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন রঙ্গিখালী ও ওবরাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


More News Of This Category