রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রাজীবপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রকল্পের তথ্য উন্মুক্ত

জিয়াউর রহমান জিয়া ,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জিয়াউর রহমান জিয়া ,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে তথ্য গোপন করার প্রবণতা বেশ পুরোনো।

তবে, এবার ব্যাতিক্রম চিত্র দেখা গেছে রাজীবপুর উপজেলায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বাস্তবায়িত ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের তথ্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এতে জনসাধারণ তার এলাকায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প এবং প্রকল্পের বরাদ্দ বিষয়ে জানতে পারছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ( কাবিটা),কাজের বিনিময়ে টাকা (কাবিটা),টেষ্ট রিলিফ(খাদ্য শস্য / নগদ অর্থ),জিআর (খাদ্য শস্য নগদ অর্থ),ভিজিএফ (বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্রীজ / কালভার্ট নির্মান),অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(আশ্রায়ন, আদর্শ গ্রাম,গুচ্ছ গ্রাম) প্রকল্প,ঝুঁকি হ্রাস কর্মসূচি, বিভিন্ন দূর্যোগ কালীন মূহুর্তে অর্পিত সকল কার্যক্রম এর পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করে সরকারের এই দপ্তর।

এসব কাজে জনপ্রিতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ও সংশ্লিষ্টতা থাকে।

২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন কাজের বরাদ্দ এবং প্রকল্প এলাকার তথ্য উন্মুক্ত করে দিয়েছে। এগুলো অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে।

অনেকেই তাদের সংশ্লিষ্ট এলাকার তথ্য জেনে বিস্ময় প্রকাশ করছে। অধিকাংশ প্রকল্পের কাজের গুনগতমান সন্তোষজনক। যে প্রকল্পের কাজ হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সন্তোষ কাজ আদায়ে করে নেওয়ার জন্য দিকনির্দেশনা করেছেন।

আরও পড়ুনঃ জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন অসহায় মানুষের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, প্রকল্পের তালিকা উন্মুক্ত করণ করা হয় যাতে এলাকার উন্নয়ন এবং প্রকল্পের কাজ সকলের সামনে প্রতীয়মান হয়। তিনি আরও বলেন, প্রকল্পের কাজগুলি গঠিত পিআইসিগণ যাতে সঠিকভাবে কাজ সম্পুর্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, জনসাধারণের উন্নয়নের জন্য সরকার প্রতিবছর বরাদ্দ দেয়। এগুলো নিজ নামে নিয়ে কেউ কেউ কাজ না করেই টাকা উত্তোলন করে। তথ্য উন্মুক্ত করে দিয়েছি এবং সরেজমিনে তদন্ত করেই অর্থ ছাড় দেয়া হবে সকল প্রকল্পের।


More News Of This Category