বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়া শহরের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারী আটক

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ 
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ

বগুড়া শহরের সেউজগাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ ৫ শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার সকালে বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মো: সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি টহল দল সেউজগাড়ি এলাকায় এই অভিযান চালায়। এলাকায় মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো শহরের চক সুত্রাপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে ফেরদৌস (৪৫), সেউজগাড়ি পালপাড়ার মৃতঃ সালাউদ্দিনের ছেলে আলম আকন্দ (৪৫), আলম আকন্দের স্ত্রী তাসলিমা বেগম (৩৭), মেয়ে আইরিন আক্তার সোনালী এবং চকসুত্রাপুরের সিরাজ শেখ এর ছেলে শাওন শেখ (২৭)।

আরও পড়ুনঃ জনগণও যেনতেন নির্বাচন করতে দিবে না : জেএসএফ বাংলাদেশ

এসময় তাদের নিকট থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে, মাদক ব্যবসায়ী গ্রেফতারের পর এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার দাবী জানান।


More News Of This Category